ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

দুই ফিলিস্তিনি তরুণের মৃত্যুর প্রতিশোধে ইসরাইলে রকেট হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  দুই ফিলিস্তিনি তরুণের মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে হামাস।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত এলাকা থেকে পাঁচটি রকেট ইসরাইলের ভূখণ্ডে ছোড়া হয়। এরপর শুক্রবার সীমান্ত এলাকায় ইসরাইলি সম্প্রদায়ের সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। খবর টাইমস অব ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানায়, পাঁচটি রকেট শনাক্ত করা গেছে যেগুলো সীমান্ত অতিক্রম করে ইসরাইলি ভূখণ্ডে এসেছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজার কয়েকটি এলাকায় হামাসের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। আর্টিলারি ও বিমান থেকে এ হামলা চালানো হয়।

স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, নিহত দুই তরুণের একজনের নাম আলি আল-আশকার (১৭)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। ইসরাইলি গুলিতে আহত হয়েছেন অন্তত ৭০ জন। এদের মধ্যে ইসরাইলের ছোড়া তাজা গুলিতে আহত হয়েছেন ৩৮ জন।

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সেনারা সীমান্ত বেস্টনী পাহারা দিচ্ছিল। এমন সময় ৬ হাজারের বেশি বিক্ষোভকারী বেস্টনীর বিভিন্ন অংশে পেট্রোলবোমা ও বিস্ফোরক ছুড়তে শুরু করে। কয়েকজন বেস্টনী পার হয়ে যায়। এসময় সেনাবাহিনী দাঙ্গা দমনের পদক্ষেপ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

দুই ফিলিস্তিনি তরুণের মৃত্যুর প্রতিশোধে ইসরাইলে রকেট হামলা

আপডেট টাইম : ১২:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯