ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

সীমান্তে গিয়ে সেনাদের সঙ্গে দেখা করলেন ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় সফরে গিয়েছেন। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা সেনা সদস্য ও নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

শুক্রবার সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

এসময় তার সঙ্গে ছিল দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাততাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সভাপতি সায়েদ ফখার ইমাম প্রমুখ।

ডনের প্রতিবেদনে বলা হয়, সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনা প্রধান বাজওয়া সেখানকার দায়িত্বরত সেনা ও শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ইমরান এদিন মুজাফফরাবাদ পরিদর্শন করবেন এবং নাগরিকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়।

দেশটিতে আজ (শুক্রবার) প্রতিরক্ষা ও শহীদ দিবস পালিত হচ্ছে। এ বছর প্রতিরক্ষা এবং শহীদ দিবস কাশ্মীরের সংহতি দিবসে হিসেবেও পালিত হচ্ছে।

গত মাস থেকে ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে ইসলামাবাদ ও দিল্লির মধ্যে উত্তেজনা চলছে। আইএসপিআর বলছে, ভারত ক্লাস্টার যুদ্ধউপকরণ দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্ত নিয়ন্ত্রণ এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালিয়েছে; যা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের লংঘন।

ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। এরপর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পাকিস্তান দাবি করে আসছে যে, ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের মারছে। এর জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়। এতে দুই প্রতিবেশী দেশের বেসামরিক ও সেনা সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

সীমান্তে গিয়ে সেনাদের সঙ্গে দেখা করলেন ইমরান খান

আপডেট টাইম : ০৮:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯