ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

কাশ্মীর সমস্যা সমাধানে ইমরানকে পথ দেখাল পাকিস্তানি বালক, টুইটারে ব্যাপক সাড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭১ বার

কাশ্মীরে মুসলমানদের ওপর নির্যাতনসহ চলমান পরিস্থিতি নিয়ে উত্তপ্ত পাকিস্তান। এ পরিস্থিতি নিয়ে চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক পর্যায়ে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশটির সাধারণ জনগণও এ বিষয়ে তাদের নিজেদের মতামত জানাচ্ছেন।

অন্যদিকে অর্থনৈতিকভাবে দেশটি ক্রমেই ক্ষয়িষ্ণু হচ্ছে। তার ওপরে আরও ঋণ পেতে প্রধানমন্ত্রী ইমরান খান প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী ইমরানকে উদ্দেশ্য করে পাকিস্তানের স্পষ্টভাষী এক বালক জানিয়েছে, কাশ্মীরের প্রতি বেশি মনোযোগ না দিয়ে পাকিস্তানের উচিত ইসলামাবাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে বেশি মনোযোগী হওয়া।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে সেই বালকের কথা। সেই বালকের মতে, কাশ্মীরের প্রতি বেশি মনোযোগ না দিয়ে পাকিস্তানের উচিত ইসলামাবাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে বেশি মনোযোগী হওয়া।

ওই বালকের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছে সেই বালক। ওই বালক বলে, বিশ্বে বেশ প্রভাবশালী ভারত এবং অন্যান্য দেশের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক রয়েছে। তাই বাণিজ্যের দিকে মনোযোগী না হলে পাকিস্তানের পক্ষে কাশ্মীর সমস্যা সমাধান করা কঠিন হবে।’

ওই বালক আরও বলে, ভারতকে অসন্তুষ্ট করে অন্যান্য দেশ কখনই পাকিস্তানকে সন্তুষ্ট করবে না। তাই পাকিস্তানকে অর্থনীতির দিকে মনোযোগ দিতে হবে। অর্থনীতির দিকে মনোযোগ বাড়ালে সব বিষয় সমাধান হবে।

ওই বালকের ভিডিওটি এরই মধ্যে টুইটারে ব্যাপক সাড়া ফেলেছে। এটি প্রায় আট হাজার লাইক পেয়েছে। এ ছাড়া রিটুইট হয়েছে প্রায় তিন হাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

কাশ্মীর সমস্যা সমাধানে ইমরানকে পথ দেখাল পাকিস্তানি বালক, টুইটারে ব্যাপক সাড়া

আপডেট টাইম : ০৫:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯