ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন পাক পররাষ্ট্রমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৬ বার

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, গতকাল বিকালে আব্দুল মোমেনকে ফোন করেন মাখদুম শাহ মেহমুদ কুরেশি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের অবস্থান পরিবর্তন করে ভারত অবৈধভাবে এবং একতরফা যে পদক্ষেপ নিয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

এক মাসজুড়ে কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে মাখদুম শাহ উল্লেখ করেন, সেখানকার পরিস্থিতি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন পাক পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট টাইম : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯