ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

ইসরাইলি একজন সেনাও নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯১ বার

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেলআবিব ফের লেবাননে আগ্রাসন চালালে প্রতিটি ইসরাইলি সেনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ সোমবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে এ হুমকি দিয়েছেন। খবর পার্সটুডের।

তিনি বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা রোববার ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়ে তেলআবিবকে যে বার্তাটি দিয়েছে তা হলো- তোমরা যদি হামলা করো তা হলে তোমাদের কোনো সীমান্ত এবং একজন সেনারও নিরাপত্তার গ্যারান্টি থাকবে না।

তিনি বলেন, লেবাননে হামলা চালিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার দিন ইসরাইলের জন্য শেষ হয়ে গেছে।

গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর মিডিয়া সেন্টারে ড্রোন হামলা চালিয়েছিল ইসরাইল। জবাবে রোববার হিজবুল্লাহ যোদ্ধারা একটি ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়ে এর সব আরোহীকে হতাহত করে।

অবশ্য তেলআবিবের দাবি, হিজবুল্লাহর ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি।

নাসরুল্লাহ সোমবারের ভাষণে আরও বলেন, আমরা এ বিজয়ের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এ হামলা পরিচালনার জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের প্রশংসা করেন।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল তার সীমারেখার ভেতরে হামলা না চালানোর ব্যাপারে যে ‘রেডলাইন’ দিয়ে রেখেছিল, এই হামলার মাধ্যমে তা ভেঙে দেয়া হয়েছে।

হিজবুল্লাহ মহাসচিব তেলআবিবকে উদ্দেশ করে বলেন, এখন থেকে তোমরা ১ সেপ্টেম্বর তারিখটির কথা মনে রেখো। কারণ এই দিনে তোমাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ সংগ্রামের নয়া অধ্যায় সূচিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

ইসরাইলি একজন সেনাও নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

আপডেট টাইম : ১২:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯