ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মোবাইলে পর্ন ছবি দেখিয়ে ধর্ষণ করে শ্বশুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৯ বার

বিয়ের এক সপ্তাহের মাথায় শ্বশুর মোবাইল ঠিক করে দেয়ার কথা বলে পুত্রবধূকে পর্ন ছবি দেখান। এ ব্যাপারে তিনি তার শাশুড়িকে জানালেও কোনো সাড়া পাননি। পরে একদিন পুত্রবধূকে মুখ চেপে ধর্ষণ করেন এবং এই কথা তার ছেলেকে জানালে বাড়ি থেকে বের করে দেয়ার ভয় দেখান শ্বশুর।

যশোর সদরের সাড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে গত শনিবার একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই শ্বশুরের নাম আমির মিয়া (৫৫)।

ভুক্তভোগী ওই পুত্রবধূ জানান, ৩ মাস আগে আমির মিয়ার ছেলে ইব্রাহিমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক সপ্তাহের মাথায়  শ্বশুর মোবাইল ঠিক করে দেয়ার কথা বলে তাকে পর্ন ছবি দেখান। এব্যাপারে তিনি তার শাশুড়িকে জানালেও কোনো সাড়া পাননি। পরে একদিন পুত্রবধূকে মুখ চেপে ধর্ষণ করেন এবং এই কথা তার ছেলেকে জানালে বাড়ি থেকে বের করে দেয়ার ভয় দেখান শ্বশুর। এই ভয়ে ভুক্তভোগী প্রথমে কাউকে এ বিষয়ে কাউকে কিছুই জানাননি। এরপর তাকে আরো কয়েকবার ধর্ষণ করেন আমির মিয়া।

এক পর্যায়ে না পেরে গত শুক্রবার (৩০ আগস্ট) ওই নারী তার খালাবাড়িতে চলে যান। পরদিন সেখানে হাজির হন তার শ্বশুর। সেখানে গিয়ে পুত্রবধূকে অশ্লীল সব কথা বলতে থাকেন তিনি। কিন্তু তার এইসব কথা ভুক্তভোগীর খালা শুনে ফেলেন। পরে এ নিয়ে জিজ্ঞেস করলে ভুক্তভোগী তার খালার কাছে সবকিছু খুলে বলেন। পরে খালার উদ্যোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন পুত্রবধূ।

এপ্রসঙ্গে কোতয়ালি থানার ওসি সমীর কুমার সরকার বলেন, ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মোবাইলে পর্ন ছবি দেখিয়ে ধর্ষণ করে শ্বশুর

আপডেট টাইম : ০৪:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯