ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী হিরো আলমকে হত্যার হুমকি পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার নতুন লড়াই জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

২৫ মিনিট লিফটে আটকা পড়েছিলেন পোপ ফ্রান্সিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৩০ বার

প্রায় ২৫ মিনিট ধরে লিফটে আটকে ছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার ভ্যাটিকান সিটিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ সমস্যায় পড়েন তিনি।

বিবিসির খবরে বলা হয়, রোববার ভ্যাটিকান সিটিতে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যাচ্ছিলেন পোপ ফ্রান্সিস। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে এ সময় তিনি লিফটে ২৫ মিনিট আটকা পড়েন। পরে দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে।

লিফটে আটকে পড়ার কারণে সেন্ট পিটার্স স্কয়ারে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে নির্ধারিত সময়ের ১০ মিনিট দেরিতে পৌঁছান পোপ ফ্রান্সিস। এ সময় তিনি দেরি হওয়ার জন্য উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চান।

ভাষণের শুরুতে হাসিমুখে পোপ বলেন, দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এরপর তিনি দমকলকর্মীদের জন্য হাততালি দেয়ার আহ্বান জানান।

পোপ আরও জানান, ভোল্টেজ কম থাকার কারণে লিফট আটকে গিয়েছিল। সৌভাগ্য যে দমকলকর্মীরা হাজির হয়। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ২৫ মিনিট ধরে তাদের চেষ্টার পর লিফট পুনরায় চালু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

২৫ মিনিট লিফটে আটকা পড়েছিলেন পোপ ফ্রান্সিস

আপডেট টাইম : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯