ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঘুমের ভেতর ছেলেকে কোপালেন মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছেন মানসিক ভারসাম্যহীন এক মা। আজ বুধবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী বুধবার ভোরে তার ছোট ছেলে সাকিনকে (১৪) ঘুমন্ত অবস্থায় বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। বিষয়টি টের পেয়ে আহত সাকিনকে তার বাবা মন্নু মিয়া দাড়িয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাকিনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ঘটনাটি শ্রীপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত নারীকে আটক করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ঘুমের ভেতর ছেলেকে কোপালেন মা

আপডেট টাইম : ০১:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯