ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আজ থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা পাঁচ দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার খুলনায় ভারী বৃষ্টিতে শহরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। চলতি বছরের মধ্যে এই শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত।

পটুয়াখালীর খেপুপাড়ায় ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত—২২১ মিলিমিটার, যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। টানা এই বৃষ্টির পর আজ রোববার থেকে সারা দেশে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস, বৃষ্টি কমলেও আজ দেশের বেশির ভাগ এলাকায় মৃদু থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা আছে। এভাবে টানা দুই–তিন দিন চলতে পারে। সামান্য বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা।

অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দেশের ওপরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত চার–পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। আজ থেকে বৃষ্টি কমতে শুরু করবে। আবার মাসের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আজ থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমতে পারে

আপডেট টাইম : ১০:২৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯