ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাখাইনকে রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র ঘোষণার দাবি মাহাথিরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের হয় নাগরিকত্ব নতুবা রাখাইনে পৃথক রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তুরস্ক সফররত মাহাথির দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি জানিয়েছেন।

মাহাথির বলেন, মালয়েশিয়া যদিও কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে এ ক্ষেত্রে মিয়ানমারে যেখানে গণহত্যা চালানো হয়েছে, সে ক্ষেত্রে প্রয়োজন হলে তা করা হবে।

তিনি বলেন, ‘একসময় মিয়ানমারে একাধিক রাজ্য ছিল। কিন্তু ব্রিটিশরা মিয়ানমারকে একটি রাজ্য হিসেবে শাসনের সিদ্ধান্ত নিয়েছিল। এ কারণেই অনেক জাতি বার্মা রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছে। এখন অবশ্যই তাদের (রোহিঙ্গা) হয় নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে নতুবা তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের জন্য তাদের অঞ্চল রাখাইন দিয়ে দিতে হবে।’

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। জাতিসংঘ জানিয়েছে, গণহত্যার উদ্দেশ্য নিয়ে মিয়ানমার রোহিঙ্গাদের ব্যাপক হারে হত্যা ও গণধর্ষণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাখাইনকে রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র ঘোষণার দাবি মাহাথিরের

আপডেট টাইম : ০৪:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯