হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট এবং দেশটির বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ সোমবার এক বিবৃতিতে বলেছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদাসংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত জাতিসংঘের বিধিমালা লঙ্ঘন করেছে।
এতে করে ভারত জাতিসংঘের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ ঘোষণা করল। এ সমস্যা সমাধানে ভারত একতরফা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না।
লাহোরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু মানুষের ধারণা ছিল যে, দ্বিতীয়বার ক্ষমতায় এসে গুজরাটে কয়েক হাজার মানুষের হত্যাকারী মোদি কাশ্মীর ইস্যু সমাধান করবেন। কিন্তু তিনি করলেন উল্টোটা।
ট্রাম্প এ বিষয়ে সত্যিই মন থেকে সহযোগিতা করতে চেয়েছেন কিনা সেটি তার কাজেই এখন প্রমাণ করতে হবে।
শেহবাজ শরিফ কাশ্মীর সমস্যা সমাধানে এবং নিপীড়িত কাশ্মীরিদের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের বিষয়ে ভারতকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
Reporter Name 
























