ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

হজ পালন করতে গিয়ে ২৯ বাংলাদেশির মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বিভিন্ন কারণে এখন পর্যন্ত ২৯ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ৩ জন নারী। শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে এই তথ্য জানা গেছে।

বুলেটিনে জানানো হয়, মক্কায় ২৪ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় ১ জন ইন্তেকাল করেছেন।

বুলেটিনে আরো বলা হয়, সৌদি আরবে হজ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৪৬ হাজার ৩৯ জন হজ যাত্রী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। ২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ৩২১টি হজ ফ্লাইটে ১ লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে শুরু হয় এবছরের হজ ফ্লাইট। শেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে আগামী ৫ আগস্ট। এবার ৫৯৮টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

হজ পালন করতে গিয়ে ২৯ বাংলাদেশির মারা গেছেন

আপডেট টাইম : ১১:০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯