ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

একসঙ্গে মা হলেন একই হাসপাতালের ২০ নার্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের এক শিশু হাসপাতালে ২০ জন নার্স মা হয়েছেন। মা হওয়ার অপেক্ষায় রয়েছেন আরও ১৬ জন। ইতোমধ্যে শিশু কোলে এসব নার্সদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

হাসপাতালটির নাম চিল্ড্রেন মেরস ক্যানসাস সিটি। সার্চ জায়ান্ট গুগলের মতে, এটি যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেরা শিশু হাসপাতাল। গত বছর হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটের ৩৬ জন নার্স একসঙ্গে গর্ভবর্তী হন। ওই বছর হাসপাতাল কর্তৃপক্ষ ‍নিজ থেকেই বিষয়টি গণমাধ্যমকে জানায়।

চলতি বছরের জুনে ফেসবুকে পেজে একটি ছবি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ছবিটিতে কোনো কোনো নার্সকে বাচ্চা কোলে দেখা যাচ্ছে, আবার কারো শরীরে দেখা যাচ্ছে মাতৃত্বের লক্ষণ। এখনও পর্যন্ত ২০টি শিশু জন্মগ্রহণ করেছে, যার মধ্যে দুইজন মেয়ে। আগামী কয়েক মাসের মধ্যে বাকি ১৬ শিশু জন্ম নেবে বলে আশা করা হচ্ছে। নার্সদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

প্রভাবশালী মার্কিন গণমাধ্যমপ্রতিষ্ঠান এবিসির ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে জানানো হয়, এই হাসপাতালের একজন নার্স অ্যালিসন রনকো রসিকতা করে বলেছেন, এখানকার রোগীরা মজা করে বলে থাকেন, যখন আপনার মা হতে ইচ্ছা করবে, শুধু তখনই এই হাসপাতালের পানি পান করবেন। রনকো ৭ জানুয়ারি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।

হাসপাতালটির ওই নার্সরা বলেছেন, তারা সবাই একে অপরের সাহায্য করেন এবং একে অপরের বাচ্চাদের দেখাশোনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

একসঙ্গে মা হলেন একই হাসপাতালের ২০ নার্স

আপডেট টাইম : ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯