ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

হাওরে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যাংক কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে বালিখলা ঘাট এলাকায় ধনু নদীতে গোসল করতে নেমে জাহিদ হাসান জিতু (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান জিতু টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভয়ার কুমুটজানি গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। তিনি ব্যাংক এশিয়ার ময়মনসিংহ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে হাওরে ঘুরতে আসেন ব্যাংকার জিতু। বিকেলে বালিখলা ঘাটে অপর তিন বন্ধুর সঙ্গে ধনু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে সন্ধ্যার পর নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাওরে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যাংক কর্মকর্তা

আপডেট টাইম : ০৫:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯