ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

পাকিস্তান সীমান্তে আরও ২৫ হাজার সেনা মোতায়েন করেছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার পাকিস্তান সীমান্তে ২৫ হাজার নতুন সেনা মোতায়েন করেছে ভারত। সরকারি কর্মকর্তাদের বরাতে স্থানীয় পত্রিকা গুলোর খবরে এমন তথ্য পাওয়া গেছে।

রাজস্থান ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে এসব সেনা মোতায়েন করা হয়েছে। গত ৩১ জুলাই ইসলামাবাদে ভারতীয় দূতকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সেক্টরে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতির লঙ্ঘন করেছে বলে প্রতিবাদ জানানো হয়েছে।

গত ৩০ জুলাই সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর গোলাবিনিময়ে অন্তত তিন সেনা নিহত হয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে স্থানীয় এক তরুণের আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

গত ফেব্রুয়ারিতেই পাকিস্তানের বালাকোটের বাইরে বোমা হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী।

পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে এক পশলা আকাশযুদ্ধে এক ভারতীয় বিমান চালক পাকিস্তানে আটক হন। যদিও শান্তির নিদর্শন হিসেবে তাকে ফেরত পাঠিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাকিস্তান সীমান্তে আরও ২৫ হাজার সেনা মোতায়েন করেছে ভারত

আপডেট টাইম : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯