ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বিএনপি-জামায়াত গুপ্তহত্যা শুরু করেছে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫
  • ৩৬৬ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেট্রোল বোমা ও আগুনসন্ত্রাসে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি-জামায়াত এখন গুপ্তহত্যা শুরু করেছে।
রোববার সন্ধ্যায় গণভবনে সন্ত্রাসী হামলায় নিহত কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শাহাবুদ্দিন ফরায়েজীর পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির সাংবাদিকদের আরও জানান, ৬ অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত আ ক ম শাহাবুদ্দিন ফরায়েজীর স্ত্রী, ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় নিহত এই নেতার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাদের এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের লোকজন খুবই শক্তিশালী। তারাই বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করছে। তারাই শাহাবুদ্দিন ফরায়েজীকে হত্যা করেছে। এমনকি হত্যার পর যাতে কোনো প্রমাণ ও ক্লু না থাকে, সে জন্য তার লাশ এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শাহাবুদ্দিন ফরায়েজী গত ৬ অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বিএনপি-জামায়াত গুপ্তহত্যা শুরু করেছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:২০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫