ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

পাকিস্তানি হ্যাকারদের কবলে নৌ প্রতিমন্ত্রীর ফেসবুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। এর আগে গত ৩০ জুলাই সর্বশেষ ফেসবুকে পোস্ট দেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন নৌ প্রতিমন্ত্রী। ওই পোস্টে তিনি একটি রিট পিটিশন সিগনেচারের অপশন শেয়ার করেন। এর কয়েক ঘণ্টা পর থেকেই তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকাররা কব্জায় নেন।

এ বিষয়ে আমাদের সময়র সঙ্গে টেলিফোনে আলাপকালে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে নিয়ে পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টা পর আমার অ্যাকাউন্টটি হ্যাকড হয়। শুধু অ্যাকাউন্ট নয়, আমার নামে ভেরিফায়েড ফেসবুক পেজটিও এখন হ্যাকারদের কবলে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান থেকে হ্যাকড হয়েছে আমার আইডিটি।’

খালিদ মাহমুদ চৌধুরীর বর্তমান আইডিতে ঢুকে দেখা যাচ্ছে, ইতিমধ্যে অ্যাকাউন্টটির নাম এবং প্রোফাইল পিকচারটি পরিবর্তন করা হয়েছে। নুর চৌধুরীকে নিয়ে লেখা তার সর্বশেষ পোস্টটিও আর দেখা যাচ্ছে না।

নৌ প্রতিমন্ত্রী তার হ্যাকড ফেসবুক আইডি থেকে লেখা যেকোনো স্ট্যাটাস এবং ম্যাসেজের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয়ের কাজে এই মূহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাকিস্তানি হ্যাকারদের কবলে নৌ প্রতিমন্ত্রীর ফেসবুক

আপডেট টাইম : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯