ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে পাশে চেয়ে ১টি ভিডিও বার্তায় পাঠিয়েছেন পেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে ‘আর্থ কাপ’ টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে চেয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে।

ভিডিও বার্তায় পেলে বলেন, ‘হ্যালো প্রধানমন্ত্রী হাসিনা, আপনার জন্য শুভ কামনা। একসঙ্গে কাজ করার সুযোগ সেটা হবে দারুণ, এই কথাটাই আপনাকে বলতে চাই। আমি মনে করি, এটা সবার জন্যই ভালো হবে। আশা করি, শিগগিরই আপনার দেখা পাব।’

‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা জানিয়ে গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছিলেন পেলে।

বর্তমানে লন্ডনে অবস্থানরত কানাডা প্রবাসী সাইফুল আমিন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সরাসরি এই ভিডিওটি পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। তা এখনও সম্ভব হয়নি। পেলে আর্থ কাপ প্রকল্পের সঙ্গে জড়িত এই বাংলাদেশি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পৃথিবীকে বাঁচানোর আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে অভিভূত বলেই পেলে তাকে ভিডিও বার্তা পাঠান ও চিঠি লেখেন ।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা দিলে সেটিও পেলের কাছে পৌঁছে দিতে চান তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ এই ফুটবল টুর্নামেন্টে সম্পৃক্ত হবে বলেও আশা প্রকাশ করেন সাইফুল।

সূত্র: বিডিনিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেখ হাসিনাকে পাশে চেয়ে ১টি ভিডিও বার্তায় পাঠিয়েছেন পেলে

আপডেট টাইম : ১১:২১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯