ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ভাতিজাদের লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাতিজাদের লাঠির আঘাতে চাঁদ ফকির (৫০) নামে এক চাচা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। চাঁদ ফকির ওই গ্রামের মৃত মোকছেদ ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চাঁদ ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই রশিদ ফকিরের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রশিদ ফকির ও তার ছেলেরা বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে চাঁদ ফকির, তার ভাই ও ছেলেরা বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে মারপিটের সময় ভাতিজাদের লাঠির আঘাতে চাঁদ ফকির ও ভাই আলম আহত হন।

হাসপাতালে নেওয়ার পথে চাঁদের মৃত্যু হয়। মৃত্যুর খবরে চাঁদ ফকিরের ভাই ও ছেলেরা প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় বলে জানা গেছে।

শাহজাদপুর থানার অফিসার-ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বড় ছেলে সুজন ফকির বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেছেন।

তিনি জানান, পুলিশ দফায় দফায় অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি। লুটপাট, ভাংচুর ও সংঘর্ষ এড়াতে শুক্রবার রাত থেকেই ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভাতিজাদের লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন

আপডেট টাইম : ০৬:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯