ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বঙ্গবিভূষণ (মরণোত্তর) পুরস্কার পেলেন ফিরোজা বেগম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫
  • ৬৯০ বার
জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী বাংলাদেশের প্রয়াত ফিরোজা বেগম পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ (মরণোত্তর) পুরস্কার পেয়েছেন। পুরস্কারের ভারতীয় দুই লাখ টাকা, মানপত্র এবং উত্তরীয় গ্রহণ করেন প্রয়াত শিল্পীর ভাতিজি ও শিষ্য সুস্মিতা আনিস। মোট ৩৫ গুণীজনকে বুধবার ‘বঙ্গভূষণ’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে বুধবার বিকেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্টজনদের হাতে তুলে দেন ‘বঙ্গভূষণ’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মান৷

এ ছাড়াও সম্মান পান গিরিজাদেবী, কবীর সুমন, কার্তিক দাস বাউল, সৈয়দ রশিদ খান, সুজিত সরকার, প্রদীপ সরকার, কৌশিক গঙ্গোপাধ্যায়, দেব, সঞ্জীব গোয়েঙ্কা, ডা. সুব্রত মৈত্র, ডা. ত্রিদিব বন্দ্যোপাধ্যায়, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, মনোহর আইচ, সুবোধ সরকার প্রমুখ৷ কলকাতার রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘকে সম্মান জানানো হয়৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গবিভূষণ (মরণোত্তর) পুরস্কার পেলেন ফিরোজা বেগম

আপডেট টাইম : ০৩:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫