ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সম্ভাবনার আকাশে কালো মেঘ : প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫
  • ৫৮৯ বার

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভর করে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আকাশে কালো মেঘ ভর করেছে বলে আশঙ্কা করছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সম্প্রতি ব্লগার ও বিদেশি হত্যাকাণ্ডের ইঙ্গিত করে তিনি এ আশঙ্কা করেছেন। রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘প্রাণোদ্দীপ্ত বাংলাদেশ : স্থিতিশীলতা ও সম্ভাবনার অর্থনীতি’ শীর্ষক টাইম সিরিজ তথ্যভিত্তিক পুস্তিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নিজেদের সৃজনশীল প্রতিভাকে কাজে লাগিয়ে এ ভয়ঙ্কর সম্ভাবনাকে প্রতিহত করতে হবে। বাংলাদেশ ব্যাংক এক ভয়ঙ্কর সম্ভাবনার দিকে এগিয়ে চলছে। গ্রামের মানুষকে ব্যাংকিংয়ের আওতায় আনা ব্যাংকটির অন্যতম সাফল্য। আমি ব্যাংকগুলোকে বলব, যেখানে বাজারে আছে সেখানেই শাখা খুলুন। অন্ততপক্ষে এটিএম বুথ চালু করুন। সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, গত এক যুগ ধরে প্রায় ৬ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে চলছে। প্রবৃদ্ধির উত্থান-পতন ছিল কম, যা স্থিতিশীল অর্থনীতি ইঙ্গিত করে। তিনি বলেন, চলতি অর্থবছরে আমরা প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে বাড়াতে চাই। এজন্যে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে তাদের বিনিয়োগে আকর্ষণ করতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, এসকে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সম্ভাবনার আকাশে কালো মেঘ : প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫