ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরছেন না প্রিয়া সাহা, ধর্মীয় আশ্রয় চাইবেন যুক্তরাষ্ট্রে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করা প্রিয়া সাহা সহসাই দেশে ফিরছেন না। আপাতত যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়ের জন্য আবেদন করবেন তিনি।

জানা গেছে, নিরাপত্তার কথা ভেবে তিনি এখনই দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় ফিরলে তাকে গ্রেফতার বা হয়রানির বদলে সরকার নিরাপত্তা দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যে ঘোষণা দিয়েছেন তা বিশ্বাসযোগ্য হয়নি। ফলে আপাতত যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়ের জন্য আবেদন করবেন।

বর্তমানে তিনি নিউ ইয়র্কে ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাসায় বসবাস করছেন। গণমাধ্যমকর্মী কিংবা অপরিচিত কারও সঙ্গে দেখাও করছেন না। এমনকি মোবাইল ফোনেও কারও সঙ্গে কথা বলছেন না। তবে জাতিসংঘের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রিয়া সাহা যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ট্রাম্পের কাছে অভিযোগ করে প্রিয়া সাহা বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘এখন সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।’

তার এমন উদ্ভট অভিযোগের পর দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরছেন না প্রিয়া সাহা, ধর্মীয় আশ্রয় চাইবেন যুক্তরাষ্ট্রে

আপডেট টাইম : ০৫:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯