ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে বন্যার পানিতে ডুবে একই পরিবারের ৫ শিশু নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জামালপুরে বন্যার পানিতে ডুবে দুই সহোদরসহ একই পরিবারের ৫ শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা মিঠাই বিল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, কালিকাপুর গ্রামের খবির উদ্দীনের মেয়ে সুবর্ণা (১৭), ঝুমা (১৪), গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১০), বাটিকামারীর রিপন শিকদারের মেয়ে রুদসী (৮) এবং জবানুরের মেয়ে জান্নাত (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রূদসী ও জান্নাত নানীর বাড়িতে বেড়াতে এসে মামাতো বোন সুবর্না, ঝুমা ও অন্তরার সাথে বাড়ির পার্শ্বে মিঠাই বিলে বন্যার পানিতে কলার ভেলা নিয়ে বেড়াতে যায়। স্রোতের মুখে পড়ে কলার ভেলা উল্টে ৫ জনই পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।

একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় কালিকাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সরিষাবাড়ির তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোহাব্বত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

জামালপুরে বন্যার পানিতে ডুবে একই পরিবারের ৫ শিশু নিহত

আপডেট টাইম : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯