ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

অভিযোগ প্রমাণিত হলে অতিরিক্ত ডিআইজিও রেহাই পাবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জোর করে বৃদ্ধের জমিজমা ও গাড়িবাড়ি লিখে নেয়ার অভিযোগ প্রমাণিত হলে অতিরিক্ত ডিআইজি (উপ-মহাপরিদর্শক) গাজী মোজাম্মেল হকও রেহাই পাবে না। তারও সঠিক বিচার হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জোর করে বৃদ্ধের জমিজমা ও গাড়িবাড়ি লিখে নেয়ার অভিযোগ প্রমাণিত হলে অতিরিক্ত ডিআইজি (উপ-মহাপরিদর্শক) গাজী মোজাম্মেল হকের সঠিক বিচার হবে।

অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে জাহের আলী নামের জনৈক বৃদ্ধের জমিজমা ও গাড়িবাড়ি লিখে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে। এ নিয়ে মহানগর হাকিম আদালতে মামলা করা হয়েছে।

‘আমরা নিশ্চয়ই এটা দেখব। আমাদের দেখার কাজ শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকেন, তিনি যদি এ বিষয়ে জড়িত থাকেন, যদি প্রমাণিত হয়, তবে তার বিচারও সঠিকভাবে হবে।’

শিশু ধর্ষণের ঘটনা বিবেককে নাড়া দেয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হত্যাকাণ্ড ও শিশু ধর্ষণের মতো অমানবিক ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়। দেশের সামাজিক শাসন ক্ষয়ে গেছে। সামাজিক মূল্যবোধ কমে গেছে। এগুলো রোধ করতে পারলে, আমরা কিছুটা ফল পাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

অভিযোগ প্রমাণিত হলে অতিরিক্ত ডিআইজিও রেহাই পাবে না

আপডেট টাইম : ০৫:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯