ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মুসলিম মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করতে হিন্দু পুরুষদের বললেন বিজেপি নেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হিন্দু পুরুষদের উচিত মুসলিম নারীদের প্রকাশ্যে গণধর্ষণ করা-ফেসবুক পোস্টে এমনই মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী। অবশ্য এ মন্তব্যের পর তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

উত্তরপ্রদেশের রামকোলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুনীতা সিং গৌড় ফেসবুক পোস্টে লেখেন, ‘মুসলিমদের জন্য একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইদের ১০ জন করে দল তৈরি করে মুসলিম মা ও বোনেদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত।

এরপর সবাইকে দেখানোর জন্য তাদেরকে বাজারের মাঝখানে ঝুলিয়ে দেয়া উচিত।’ এখানেই না থেমে তিনি আরো বলেছেন, মুসলিম মা ও বোনেদের উচিত নিজেদের সম্ভ্রম লুঠ করতে দেয়া। কারণ দেশকে রক্ষা করতে এ ছাড়া আর অন্য কোনো উপায় নেই।

ফেসবুকে এই পোস্টটি করার পরই তা ভাইরাল হয়ে যায়। নেত্রীর তুমুল সমালোচনায় মুখর হয় নেটিজেন। প্রবল চাপের মুখে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় বিজেপি।

বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী বিজয় রাহাতকর গৌড়ের টুইটের জবাবে বলেছেন, এ ধরনের মন্তব্য কোনো ভাবেই সহ্য করা হবে না।

২৭ জুন নিজের সেই পোস্ট ডিলিট করে দেন সুনীতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মুসলিম মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করতে হিন্দু পুরুষদের বললেন বিজেপি নেত্রী

আপডেট টাইম : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯