ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বয়স ৬৫ পেরোলেই অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীরা ৫০ ভাগ বেশি পেনশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
  • ৪২০ বার

হাওর বার্তা ডেস্কঃ পেনশনারদের পেনশন ও চিকিৎসা ভাতা নিয়ে সৃষ্ট জটিলতা দূর করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বয়স ৬৫ বছর পেরুলেই অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীরা ৫০ ভাগ বেশি পেনশন পাবেন। একই সঙ্গে তারা চলতি মাসে আড়াই হাজার টাকা করে চিকিৎসা ভাতাও পাবেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৫ সালে নতুন বেতন স্কেল কার্যকর করার পর ৬৫ বছরের বেশি বয়সি পেনশনারদের পেনশন ও চিকিৎসা ভাতা নিয়ে সৃষ্ট জটিলতা দূর করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেনশনভোগীর বয়স যে তারিখে ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে, সে দিন থেকে ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে তাদের পেনশন ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। একই সঙ্গে আড়াই হাজার টাকা হারে মাসিক চিকিৎসা ভাতা পাবেন তারা।

২০১৫ সালের ১ জুলাইয়ের আগে যাদের বয়স ৬৫ বছরের কম ছিল, তাদের পেনশনের পরিমাণ প্রথমে ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ওপর ২০১৫ সালের ১ জুলাই ৪০ শতাংশ বৃদ্ধি পাবে। একই সঙ্গে যে তারিখে তাদের বয়স ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে, সে দিন থেকে ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে অবশিষ্ট ১০ শতাংশ বৃদ্ধি প্রদেয় হবে। মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের বয়স ৬৫ বছর ১ দিন পূর্ণ হওয়ার দিন থেকে তারা আড়াই হাজার টাকা হারে মাসিক চিকিৎসা ভাতা পাবেন।

এছাড়া, যেসব পেনশনার প্রতি বছর ১ জুলাই নিট পেনশনের ওপর ৫ শতাংশ ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) পাওয়ার পর একই বছরে ৬৫ বছর ঊর্ধ্ব বয়সে উপনীত হবেন, তাদের ক্ষেত্রে একই বছরে অবশিষ্ট ১০ শতাংশ বৃদ্ধিজনিত কারণে দুইবার নিট পেনশন বৃদ্ধির অপশন অনলাইনে চালুর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইভাবে ওই পেনশনার একই বছরে যে তারিখে ৬৫ বছরের বেশি বয়সে উপনীত হবেন, সেই তারিখ থেকে চিকিৎসা ভাতা মাসিক ২ হাজার টাকা হারে প্রাপ্তির অপশন অনলাইনে চালু করতে হবে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

বয়স ৬৫ পেরোলেই অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীরা ৫০ ভাগ বেশি পেনশন

আপডেট টাইম : ০৩:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯