ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল

এই মাছ স্বাদে-গন্ধে হার মানাতে পারে ইলিশকেও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ মাছটির গড়ন অনেকটা পুঁটির মতো। ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে। নদীর মাছ। ভারতের মণিপুরের বিভিন্ন নদী ও লোকতাল লেক ছাড়া চীনের নদ-‌নদী ও হ্রদে, মায়ানমারের চিন্দুইন নদীতে এই মাছের দেখা মেলে। অবশ্য নানা কারণে হারিয়ে যেতে বসেছে পেংবা। কেউ কেউ বলেন, এই মাছ স্বাদে-গন্ধে হার মানাতে পারে ইলিশকেও!‌ বলা যায়, অনেকটা এ কারণেই উদ্বিগ্ন বোধ করছিলেন সংশ্লিষ্টরা। এক পর্যায়ে এই মাছের কৃত্রিম প্রজনন ঘটাতে সক্ষম হন উড়িষ্যার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার বা সিফা’র মৎস্যবিজ্ঞানীরা।

জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ৬০ হাজার পেংবা চারা সংগ্রহ করে হলদিয়ার ৭টি ভেড়িতে ছাড়া হয়েছিল গত বছর। তাতেই এসেছে বড় সাফল্য।

হলদিয়া ব্লক মৎস্য দপ্তর জানাচ্ছে, পেংবা নিয়ে তাদের পরীক্ষা সফল। এখন ৭টি ঘের মিলিয়ে ৫০ হাজার পেংবা আছে। মাছগুলির ওজন এখন গড়ে ৩০০ থেকে ৪০০ গ্রাম। ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম হলেই বিক্রি করা হয়। দক্ষিণবঙ্গে একমাত্র পূর্ব মেদিনীপুরের হলদিয়াতেই নতুন এই মাছের চাষ হয়েছিল। পেংবা মাছের চারা দেওয়া হয়েছিল স্থানীয় দুই মৎস্য‌চাষি অরূপ মন্ত্রী ও শরৎচন্দ্র ভৌমিককে। তাদের প্রশিক্ষণও দেওয়া হয়। প্রশিক্ষণ ‌কর্মশালায় পেংবা চাষের সাফল্য দেখতে উপস্থিত ছিলেন সিফা’র মৎস্যবিজ্ঞানী প্রতাপচন্দ্র দাস। তার চেষ্টাতেই সফল হয়েছিল পেংবা মাছের কৃত্রিম প্রজনন। পেংবা চাষে সাফল্য সরেজমিন দেখে অভিভূত তিনি। সেদিন শতাধিক গ্রামবাসীকে পেংবা মাছ খাওয়ানো হয়।

হলদিয়ার মৎস্য চাষ ও সম্প্রসারণ কর্মকর্তা সুমনকুমার সাহু বলেন, ‌সব সংশয় কাটিয়ে এই ভিন্ন পরিবেশে পেংবা দিব্যি বেঁচে গেছে। শুধু টিকে থাকাই নয়, মাছের আশানুরূপ বৃদ্ধি হয়েছে।‌ এখন থেকে পেংবা হলদিয়া ও আশপাশের বাজারে সরবরাহ করা যাবে বলে আশা চাষিদের।
সূত্র: দৈনিক আজকাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত

এই মাছ স্বাদে-গন্ধে হার মানাতে পারে ইলিশকেও

আপডেট টাইম : ০১:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯