ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান ডিসি সারওয়ার চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী সংসদে কোরআনের আয়াত নিয়ে সরকারি ও বিরোধীদলের তুমুল বিতর্ক তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

মালদ্বীপ-শ্রীলঙ্কা সফরে মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথম বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে শ্রীলঙ্কা সফরে যাবেন। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশে সফর শেষে রোববার তিনি দেশে ফিরবেন। মোদির এই সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর জানান, প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরের মূল লক্ষ্যই হলো প্রতিবেশী রাষ্ট্রগুলিকে প্রাধান্য দেওয়া। মোদি সরকারের ঘোষিত নীতিই হলো, প্রতিবেশীদের অগ্রাধিকার।

তবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসাটা এই নীতির মধ্যে যে একেবারেই পড়ছে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন জয়শংকর। তার কারণ হিসাবে তিনি বলেন, সীমান্তপারের সন্ত্রাসে মদত ও জঙ্গি রপ্তানি করাটা পাকিস্তান এখনও থামায়নি। তাই নিজেদের অবস্থান বদলে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কথা ভারত যে ভাবছেই না তাও জানিয়ে দিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী।

জয়শংকর জানিয়েছেন, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির সুখ-দুঃখ অভাব, অভিযোগ শুনে তাদের সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা করছে ভারত সরকার।

চীনের সঙ্গে সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ ও মজবুত করাটা এই সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটানের মতো প্রতিবেশীরা; যাদের অর্থনীতি, সমাজ, জাতীয় নীতি প্রায় সবটাই ভারত নির্ভর ও ভারতকেন্দ্রীক তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে আরও কাছে নিয়ে আসা। যে কারনে প্রথম পর্যায়ে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মালদ্বীপে।

মোদির বন্ধু বলে পরিচিত এবং ভারতপন্থী মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ সোলিহর আমন্ত্রণে মোদি শনিবার যাচ্ছেন রাজধানী মালেতে। সফরকালে মালদ্বীপের সঙ্গে কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবেন মোদি।

রাজনৈতিক সংঘর্ষ ও উত্তেজনায় গত কয়েক বছর ধরে টালমাটাল মালদ্বীপ। সাধারণ নির্বাচনের পর এখন সেখানে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। তাই মোদির সঙ্গে প্রেসিডেন্ট সোলিহর কয়েকটি ইস্যুতে চুক্তি ও মউ স্বাক্ষরিত হবে। দ্বীপরাষ্ট্র মালদ্বীপে নেই ভালো কোনও স্টেডিয়াম। সেখানে একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে আর্থিক সাহায্য দেবে ভারত।

মালদ্বীপ থেকে ভারতের কেরালা ও লাক্ষাদ্বীপের মধ্যে ফেরি সার্ভিস চালু হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। মালদ্বীপের সেনা ও নৌবাহিনীর জন্য উন্নতমানের প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে দেবে ভারত সরকার। সুনামি, সাইক্লোন, সামুদ্রিক ও প্রাকৃতিক বিপর্যয়ের আগাম খবর জানতে ভারতের উদ্যোগে মালদ্বীপের উপকূলে বসানো হবে উন্নত রাডার সিস্টেম। পানীয় জল সমস্যা ও রোগ প্রতিরোধে মালদ্বীপের সরকারি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে কেরল ও তামিলনাড়ুতে। আগামী কয়েক বছরের মধ্যে এই প্রকল্পগুলি সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে।

মালদ্বীপ সফর শেষ করে রোববার শ্রীলঙ্কায় যাবেন মোদি। সেখানে তার জঙ্গি হামলায় বিধ্বস্ত কলম্বোর একটি গির্জা পরিদর্শন করার কথা রয়েছে। শ্রীলঙ্কায় ইসলামিক স্টেটের ভয়াবহ জঙ্গি হামলার পর এটাই কোনো ভারতীয় নেতার প্রথম কলম্বো সফর।

সফরকালে কলম্বোর কাছে পশ্চিম উপকূলে জাপান ও ভারতের সহযোগিতায় একটি আন্তর্জাতিক মানের বহুমুখী বন্দর প্রকল্প গড়ে তোলা নিয়ে শ্রীলঙ্কা সরকারে সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবেন মোদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

মালদ্বীপ-শ্রীলঙ্কা সফরে মোদি

আপডেট টাইম : ০৩:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯