ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান প্রায়ুথ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা দেশটির ২৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর আগে সামরিক এই জান্তা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন। গত ২৪ মার্চ থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর প্রায় ১০ সপ্তাহ পর পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করলে।

প্রধানমন্ত্রী হওয়ার জন্য উভয়কক্ষের যৌথ অধিবেশনে ৩৭৫ ভোট প্রয়োজন ছিল তার। বুধবার পার্লামেন্টের ওই ভোটাভুটির পর পাঁচ বছরের জন্য তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

জান্তা সরকারের অধীনেই থাইল্যান্ডে নতুন সংবিধান প্রণীত হয়। সেখানে বলা হয়, সংসদের উচ্চকক্ষের ২৫০ আসনের সাংসদ কারা হবেন-তা সেনাবাহিনীই ঠিক করে দেবে।

পার্লামেন্টের নিম্নকক্ষে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পুয়ে থাই পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই সেখানে তিনি সুবিধা করে উঠতে পারবেন না তা অনেকটা অনুমেয়ই ছিল। ফলে মূলত উচ্চকক্ষের সমর্থন নিয়েই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এদিকে তিন বছর আগে জান্তা সমর্থকদের দাবির মুখে নির্বাচনের নিয়ম জটিল হয়ে যায়। সেই নিয়মের সঙ্গে তাল মেলাতে ফলাফল ঘোষণায় দেরি হয়। এছাড়া কমিশন থেকে পুরো ভোট গণনায় একাধিকবার ত্রুটি দেখা দেয়। এ দুটি কারণের বাইরে অনেকে ‘ষড়যন্ত্র’ দেখছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সাল থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করেন প্রায়ুথ চান-ওচা। তার অধীনেই থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান প্রায়ুথ

আপডেট টাইম : ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯