ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান ডিসি সারওয়ার চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী সংসদে কোরআনের আয়াত নিয়ে সরকারি ও বিরোধীদলের তুমুল বিতর্ক তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই

ওআইসি‘র সম্মেলনে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতিদাতা দেশসমূহকে বয়কটের আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনের জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও এই নগরীকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া দেশগুলোর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

আজ শনিবার ওআইসির এক বিবৃতিতে নিন্দা জানানো হয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আয়োজিত সম্মেলনে ‘জেরুজালেমে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার দূতাবাস স্থানান্তরের’ নিন্দা জানানো হয়েছে এবং এ নগরীতে দূতাবাস স্থাপনকারী দেশগুলোকে বয়কট করার জন্য ওআইসির সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরাড কুশনার চলতি মাসের শেষের দিকে বাহরাইনের এক সম্মেলনে দীর্ঘ প্রতিক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রেক্ষিতে অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরবেন। পরিকল্পনাটিকে ট্রাম্প ‘শতাব্দির চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনীরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ট্রাম্পের সকল নীতি ইসরাইলের পক্ষে গেছে।

২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনীরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ

ওআইসি‘র সম্মেলনে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতিদাতা দেশসমূহকে বয়কটের আহ্বান

আপডেট টাইম : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯