ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় হলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী খাল ভরাটে হুমকিতে কৃষিজমি, জলাবদ্ধতার আশঙ্কায় শতাধিক পরিবার সংসদে ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস ই-হেলথ কার্ড ও স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: প্রধানমন্ত্রী এবার রাজনীতির মাঠে জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল নিয়ে ‘সংকট’ দৃশ্যমান জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাঁশ-দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই অন্ধ মুয়াজ্জিন আর নেই ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

নিঃসন্তানদের চিকিৎসায় সিএমএইচ-এর ফার্টিলিটি সেন্টার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী দেশে সর্বপ্রথম নিঃসন্তান দম্পতির চিকিৎসা সেবায় সরকারি পর্যায়ে একটি পূর্ণাঙ্গ আইভিএফ (ইন ভিট্রোফার্টিলাইজেশন) সেন্টার চালু করেছে। দেশের সব নিঃসন্তান দম্পতিদের জন্য এ সেন্টারে চিকিৎসার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) এই ফার্টিলিটি সেন্টারে ২০১৭ সালের জুলাই থেকে আই ভি এফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) ও আই ইউ আই (ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন) চিকিৎসা শুরু হয়েছে।

আইএসপিআর জানায়, এ পর্যন্ত এ সেন্টারে ৯৩ জনের আইভিএফ রয়েছে এবং এর মধ্যে প্রেগনেন্সি হয়েছে ৩৩ জনের, অর্থাৎ সফলতার হার প্রায় ৩৫ শতাংশ (ডোনার ব্যতীত) যা পৃথিবীর অন্যান্য উন্নত দেশের সমকক্ষ। এ সেন্টারে বিদেশে প্রশিক্ষিত সুদক্ষ চিকিৎসক ও নার্সদের একটি টিম রয়েছে যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। ফার্টিলিটি সেন্টার সিএমএইচ ঢাকা একটি পূর্ণাঙ্গ আইভিএফ সেন্টার যেখানে ইনফার্টিলিটি সংক্রান্ত সব ধরনের চিকিৎসা যেমন- ল্যাপারস্কপি,  হিস্টেরস্কপি, হিস্টারোস্যালপিঙ্গগ্রাফিসহ আইভিএফ আগে এবং পরে সব ধরনের ফলো আপের ব্যবস্থা রয়েছে।

এই ফার্টিলিটি সেন্টারে চিকিৎসা ব্যয় সংক্রান্ত বিষয়ে তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ ৩টি হল, প্যাকেজ-১ (আইইউআই), প্যাকেজ-২ (আইভিএফ/ইটি) ও প্যাকেজ-৩ (ইকসি/ইটি)। সেনাবাহিনীর ছাড়াও যেকোন সাধারণ নাগরিক নির্ধারিত মূল্যে এ প্যাকেজের চিকিৎসা সুবিধা নিতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় হলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিঃসন্তানদের চিকিৎসায় সিএমএইচ-এর ফার্টিলিটি সেন্টার

আপডেট টাইম : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯