ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় হলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১০৯ বার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত ফি আদায় করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

সোমবার (৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন অযাচিত কিছু চাপিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে কাজ চলছে।’’

শিক্ষামন্ত্রী আরো বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নে পরিবর্তন আনা হয়েছে। বিগত সময়ে পাবলিক পরীক্ষার যে আইন ছিল, সে আইনে খাতা আপনি কখনো দেখতে পাবেন না। আপনি ফেল করেছেন মানে ফেলই করেছেন। আমার অভিজ্ঞতায় দেখেছি, খাতার উপরের অংশ ঠিক থাকলেও ভেতরের পাতা পাল্টে দেওয়া হতো। এভাবে অনেক ছাত্রের ভাগ্যের বিভ্রান্তি হয়েছে। সেজন্য এবার খাতা দেখার আইন যুক্ত করা হয়েছে। এতে যদি পরীক্ষকও ভুল করে তা স্পষ্ট হবে। বিশেষ করে ছাত্রের আক্ষেপ দূর হবে।

শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘‘ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে। আজ সময় না থাকায় সেটি পরিদর্শনে যেতে পারিনি। পরবর্তী এক সময় এসে তা পরিদর্শন করে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’’

এ সময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সকালে নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের নিয়ে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ও শিক্ষকদের অশোভন আচরণে অনুষ্ঠান বর্জন করেন সাংবাদিকরা।

পরে ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে বিকেলে সিটি করপোরেশনে সাংবাদিকদের সঙ্গে বসেন মন্ত্রী। অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় হলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬