ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

একটি পায়রার দাম প্রায় ১২ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘রেসিং হোমার’ প্রজাতির পায়রা। দিক নির্ণয় করার অসাধারণ ক্ষমতা রয়েছে এই পায়রার, সঠিক দিন চিনতে পারে, চলতে পারে মাইলের পর মাইল। বেলজিয়ামে মাস খানেক আগে এই প্রজাতির একটি পায়রা অনলাইন নিলামে তোলা হয়েছিল। সেখানে এর দাম উঠে প্রায় ১৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১১ কোটি ৮৩ লাখ টাকা। ওই দামে পায়রাটি কিনে নেন এক চীনা নাগরিক। এই পায়রাটির নাম আর্মান্দো।

‘রেসিং হোমার’ প্রজাতির পায়রা প্রতিপালনে বেলজিয়াম অন্যতম হলেও এর আকাশ ছোঁয়া দর বরাবর দিয়ে এসেছে চীন। চিনে ধনী বিত্তবান থেকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত—সব শ্রেণির মানুষের মধ্যেই পায়রা প্রতিপালনের রেওয়াজ রয়েছে। তাছাড়া, শরৎ আর বসন্তকালে চীনে রাজকীয় আয়োজনে পায়রা ওড়ানো প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাজারো মানুষ। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যই এত দাম দিয়ে পায়রাটি কেনা হয়েছে বলে অনেকে মনে করছেন।

তীক্ষ্ণ দৃষ্টি, নিখুঁত অনুমান ক্ষমতার জন্য গত প্রায় ২৫০-৩০০ বছর ধরে ‘রেসিং হোমার’ প্রজাতির পায়রার যথেষ্ট কদর রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। উনবিংশ শতাব্দীতে বেলজিয়াম ও ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এই প্রজাতির পায়রা প্রতিপালন এবং পায়রা ওড়ানোর প্রতিযোগিতার চল ছিল। পরে তা ক্রমশ ইউরোপের অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে ওঠে। এশিয়ার বিভিন্ন দেশেও পায়রা প্রতিপালনের চল শতাব্দী প্রাচীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

একটি পায়রার দাম প্রায় ১২ কোটি টাকা

আপডেট টাইম : ০১:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯