ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নাচের সঙ্গে কুরআন আবৃত্তি সৌদি গায়িকার! সমালোচনার ঝড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নাচের সঙ্গে কুরআন আবৃত্তি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সৌদি বংশোদ্ভূত মার্কিন গায়িকা রোটানা তারাবযৌনি। যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে তিনি এই কাজ করেন।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম আলবাওয়াবা জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি স্টেজ পারফরমেন্সে অংশ নেন রোটানা। এতে নিজের গানের সঙ্গে নাচেন তিনি। শেষের দিকে পবিত্র কুরআন থেকে সূরা ফাতিহা আবৃত্তি করেন।

রোটানা সৌদির প্রচলিত নিয়ম ভেঙে বেরিয়ে আসায় আগে অনেকবার প্রশংসিত হয়েছেন। এছাড়া বিবিসির ১০০ ক্ষমতাধর নারীর তালিকায়ও জায়গা পান তিনি।

বিশ্বের সবচেয়ে বড় তেল প্রতিষ্ঠান সৌদি আরামকোতে একসময় কাজ করতেন রোটানা তারাবযৌনি। তিনি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক জনসংযোগ কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে এই চাকরি ছেড়ে গায়িকা হিসেবে আরও পরিচিতি পেতে লস এঞ্জেলেসে পাড়ি জমান।

ইনস্টাগ্রামে তার ৫০ হাজার অনুসারী আছে। এই প্লাটফর্মেই তিনি তার নিয়মিত কাজের আপডেট দেন। তেমনই নাচের সঙ্গে কুরআন আবৃত্তির ভিডিওটিও দিয়েছিলেন তিনি।

এরপরই রোটানার সমালোচনা শুরু হয়। অনেকেই তার এই ভিডিওতে মন্তব্য করেন-রোটানা তার সীমা অতিক্রম করেছেন। ইসলামের পবিত্র সূরা নাচ-গানের জন্য নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নাচের সঙ্গে কুরআন আবৃত্তি সৌদি গায়িকার! সমালোচনার ঝড়

আপডেট টাইম : ০৪:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯