ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে হারের পর দেশটির বিরোধী দল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী।

কংগ্রেস সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, মা সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের সিনিয়র নেতাদের একটি গ্রুপের কাছে তিনি বলেছেন-নির্বাচনে হারের পুরো দায় স্বীকার করেছেন তিনি। কাজেই দলীয় প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়াতে চাচ্ছেন। তবে রাহুল গান্ধীর পদত্যাগের এই খবরকে উড়িয়ে দিলেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং।

সূত্র জানায়, রাহুল গান্ধীর প্রস্তাব নিয়ে আলোচনা করতে সপ্তাহ খানেকের মধ্যেই বৈঠকে বসার আভাস দিয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

এদিকে ভারতের লোকসভা নির্বাচনে নিজ আসনে বিজেপি প্রার্থী শ্রীমতি ইরানির কাছে হার স্বীকার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিজয়ী প্রার্থীকে আমেথিকে ভালোবাসার সঙ্গে দেখভাল করার আহ্বান জানিয়েছেন তিনি।

গত চার দশক ধরে এই আসনটিতে কংগ্রেস বিজয়ী হয়ে আসছিল। তবে কেরালার ওয়েনাড থেকে বিজয়ী হয়েছেন গান্ধী পরিবারের এই উত্তরসূরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী

আপডেট টাইম : ১১:৪১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯