ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৬৮ বছরের বৃদ্ধকে বিয়ে করছেন সেলেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার সেলেনা ঘোষণা দিলেন বিয়ের। তবে বিবারের চেয়ে বোধহয় কয়েকধাপ এগিয়ে গেলেন ২৬ বছর বয়সী এই তারকা। কারণ তিনি পছন্দ করেছেন তার বয়সের চেয়ে তিনগুণ বয়সী পার্টনারকে!

চলতি ৭২তম কান উৎসবে হাজির হয়েছিলেন সেলেনা গোমেজ। সঙ্গে ছিলেন ‘দ্য ডেড ডোন্ট ডাই’-এর অভিনেতা ৬৮ বছর বয়সী বিল মুরে। মূলত ছবির প্রচারণার জন্যই তারা হাজির হন সেখানে। তবে তাদের চলাফেরা ও চাহনিতে ছিল বাড়তি কিছু। উৎসবের লালগালিচায় হাতে হাত রেখে হাঁটার পাশাপাশি একে অপরকে চুমুও দিয়েছিলেন প্রকাশ্যে। বয়সের পার্থক্যের জন্য অনেকে সেটি এড়িয়ে গেলেও খোদ সেলেনা জানালেন প্রেমের সত্যতা।

গত ১৮ মে ইনস্টাগ্রামে নিজের বিয়ের ঘোষণা দিয়ে এই তারকা লিখেছেন-‘এবারই প্রথম আমি কানে এলাম। পুরো টিমের সঙ্গে ছবিটির প্রদর্শনীতে অংশ নেওয়া ছিল বিশেষ কিছু। যাই হোক, আমি ও বিল মুরে বিয়ে করতে যাচ্ছি।’ কানের পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গত ১৪ মে রাত ৮টায় কান উৎসব উদ্বোধন করেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম ও ফরাসি অভিনেত্রী-গায়িকা চার্লোট গেইন্সবুর্গ।

তবে সেলেনা ও বিলের এই সম্পর্ক প্রকাশের বিষয়টি কতোটা বাস্তব সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করছেন, সিনেমার প্রচারণার অংশ হিসেবেই প্রেম ও বিয়ের প্রসঙ্গটি টেনে মজা করছেন দুজনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৬৮ বছরের বৃদ্ধকে বিয়ে করছেন সেলেনা

আপডেট টাইম : ০৪:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯