ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মুসলিমদের ইফতার করিয়ে গিনেস রেকর্ড গড়লেন এক হিন্দু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দুবাইয়ে বসবাসরত ভারতীয় এক প্রবাসী হিন্দু গরিব মানুষকে বিনামূল্যে ইফতার করিয়ে গিনেস বুকের ‘লংগেস্ট লাইন অব হাঙ্গার রিলিফ প্যাকেজ’ রেকর্ডে নাম লিখিয়েছেন। গত শনিবার নিজের কোম্পানির সামনে ইফতার করিয়ে এই রেকর্ড করেন তিনি।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ওই ব্যক্তির নাম জগিন্দর সিং সালারিয়া। তিনি ‘পিসিটি হিউম্যানিটি’ নামক একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি দুবাইয়ের একজন বড় শিল্পপতি।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানিয়েছেন, দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অবস্থিত তার নিজের কোম্পানি পেহাল ইন্টারন্যাশনালের সামনে প্রতিদিন দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। চলমান সেই প্রক্রিয়ার অংশ এই বিশ্ব রেকর্ড।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর এই দীর্ঘযাত্রায় আজকের অর্জন আমাদের সবাইকে একটি অবিশ্বাস্য মুহূর্ত উপহার দিয়েছে। রেকর্ড নয়, আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে নিরামিষ খাওয়ানোর মাধ্যমে একই সঙ্গে স্বাস্থ্য ভালো রাখা এবং প্রাণীদের বাঁচানোর কাজটি করা।’

ইফতারের ওই আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ডগলাস পালাউ। প্রায় এক কিলোমিটার একটি দীর্ঘ লাইনে কোনো রকম ফাঁক না রেখেই ইফতারের প্যাকেজ বণ্টন করা হয়। মোট সাতটি পদের খাবার ছিল ইফতারিতে। তাছাড়া ভারতের একজন গায়কও সেখানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মুসলিমদের ইফতার করিয়ে গিনেস রেকর্ড গড়লেন এক হিন্দু

আপডেট টাইম : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯