ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

একই দিনে দুবাইয়ের আমিরের ৩ ছেলের বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দুবাইয়ের আমির শায়খ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ৩ ছেলে একই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। একটি বিদেশী মিডিয়ার প্রতিবেদন মতে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্ঠা শায়খ মুহাম্মদ আল মাকতুমের ছেলেদের বিয়ে উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শায়খ মুহাম্মদের ৩৬ বছর বয়সী ছেলে ও দুবাইয়ের প্রিন্স শায়খ হামদান বিন মুহাম্মদের বিয়ে হয়েছে শাইখাহ বিনতে সায়ীদ বিন সানী আল মাকতুমের সঙ্গে।

তার ভাই দুবাইয়ের ডেপুটি শাসক ৩৫ বছর বয়সী শায়খ মাকতুম বিন মুহাম্মদের বিয়ে হয়েছে মরিয়ম বিনতে বুতী আল মাকতুমের সঙ্গে।

শায়খ মুহাম্মদের তৃতীয় ছেলে নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ৩২ বছর বয়সী শায়খ আহমদ বিন মুহাম্মদ আল মাকতুমের বিয়ে হয়েছে মাদিয়া বিনতে দুলমুজ আল মাকতুমের সঙ্গে।

আমিরাত সেনাবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার মুহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানও স্যোশাল মিডিয়ায় দুবাইয়ের আমিরকে তার তিন ছেলের বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি টুইটারে লেখেন, দুবাইয়ের আমিরের তিন ছেলের বিবাহ ইউএএ-র জন্য একটি খুশির সংবাদ। আমির শায়খ মুহাম্মদ তার ছেলেদের বিয়ে উপলক্ষে স্যোশাল মিডিয়ায় একটি কবিতাও পোস্ট করেছেন।

কবিতায় তিনি ছেলেদেরকে তাদের স্ত্রীদের প্রতি সম্মান ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

একই দিনে দুবাইয়ের আমিরের ৩ ছেলের বিয়ে

আপডেট টাইম : ০১:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯