ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রতি রাতের ভাড়া ৮৬ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ দুনিয়ার মধ্যেই স্বর্গসুখের সব আয়োজন নিয়ে গড়ে তোলা হয়েছে এক রিসোর্ট। ফিলিপাইনের পশ্চিমের এক দ্বীপের ওই রিসোর্ট পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। দর্শনার্থীদের জন্য অভাবনীয় সব সুযোগ-সুবিধার সঙ্গে রয়েছে নীল জলরাশি ও সাদা বালুর সৈকত। বানওয়া প্রাইভেট আইল্যান্ড নামের এই রিসোর্ট এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রিসোর্ট, যেখানে এক রাত থাকতে হলে খরচ করতে হবে ১ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬ লাখ টাকা।

ফিলিপাইনের পশ্চিমাংশের ওই আইল্যান্ডটি ইকুয়েডরঘেঁষা। ছয়টি ভিলা ও বাড়তি সুইটসের এই রিসোর্টে একসঙ্গে ৪৮ জন থাকতে পারেন। সেখানে পৌঁছতে হলে অতিথিদের যেতে হবে হেলিকপ্টার বা সি-প্লেনে। প্রতিটি ভিলায় রয়েছে স্বতন্ত্র পুল, হটটাব এবং খাদ্য ও পানীয় সরবরাহ করার জন্য শেফদের একটি করে দল। মেনুতে রয়েছে তরতাজা মাছ ও সদ্য তোলা টাটকা সবজি। অতিথিরা সাগরের নানা শৈবাল ও পাখির দেখাও পাবেন রিসোর্টে। অন্য সুবিধার মধ্যে রয়েছে টেনিস কোর্ট, গলফ ক্লাব, বিভিন্ন ধরনের নৌকা চালানো, জেট স্কিং, স্কোবা ডাইভিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতি রাতের ভাড়া ৮৬ লাখ টাকা

আপডেট টাইম : ০৪:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯