ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কেদারনাথের গুহায় ধ্যানে মগ্ন মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে শেষ দফার প্রচারযুদ্ধ শেষ। আজ রবিবার শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাই নির্বাচনকে সামনে রেখে ধ্যানে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, নরেন্দ্র মোদি দু’দিনের সফরে সকালেই পৌঁছে যান উত্তরাখণ্ডে। প্রায় দুই কিলোমিটার ট্র্যাক করে ওই গুহায় পৌঁছান মোদি। পাহাড়ি পথে তাঁকে ছাতা ও লাঠি নিয়ে উঠতে দেখা যায়। সংবাদমাধ্যমের অনুরোধে তিনি ধ্যানে বসার ছবি তুলতে দেন। তারপর ওই গুহায় আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সেখানে একান্তে ধ্যান শুরু করেছেন মোদি। ধ্যান চলবে রবিবার সকাল পর্যন্ত।

সরকারি কাজেই মোদি কেদারনাথ মন্দিরে যাবেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে এমনটাই জানানো হয়েছিল নির্বাচন কমিশনকে। কারণ, এখনও চালু রয়েছে নির্বাচনী আচরণবিধি। আর সে কারণেই তাঁকে যাওয়ার অনুমতি দিয়েছে কমিশন। আগামী কাল নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে ভোট। নির্বাচনী আচরণবিধির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রধানমন্ত্রীর এই সফরের কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, কেদারনাথসহ বেশ কয়েকটি তীর্থক্ষেত্রের আধুনিকায়নের কাজ খতিয়ে দেখতেই তাঁর যাত্রা। তিনি পর্যটন শিল্পের উপর জোর দিতেই গিয়েছেন কেদারনাথে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কেদারনাথের গুহায় ধ্যানে মগ্ন মোদি

আপডেট টাইম : ০৩:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯