ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশে প্রচুর ধান চাষের পরও বিদেশ থেকে চাল আমদানি কেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে প্রচুর ধান চাষ হওয়া সত্ত্বেও বিদেশ থেকে চাল আমদানি করায় তীব্র ক্ষোভ ঝেড়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদ খান। গত শুক্রবার সকালে বানিয়াচং উপজেলায় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

সংসদ সদস্য বলেছেন, দেশে চাহিদার তুলনায় বেশি ধান-চাল রয়েছে। ধানের দাম কম থাকায় কৃষকের ঘরে কান্নার রোল পড়েছে। মনপ্রতি ধানে ২০০ টাকা লোকসান গুনছেন কৃষকেরা।

এমপি আবদুল মজিদ খান বলেন, ‘জাতীয় পত্রিকায় সংবাদে দেখলাম, গেল দশ মাসে দেশে ২ লাখ টন চাল আমদানি করা হয়েছে। আমদানির অপেক্ষায় রয়েছে ৩ লাখ ৮০ হাজার টন চাল। দেশে উদ্বৃত্ত থাকার পরও বাহির (বিদেশ) থেকে চাল আমদানি কেন? এটি কিসের বলে? আমি সরকারের লোক হলেও চাল আমদানিতে সাধারণ কৃষকের মতো আমিও চরম ক্ষুদ্ধ-বিক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি। বিদেশ থেকে চাল আমদানি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, কৃষক যদি ফসলের ন্যায্য মূল্য না পান, উপকৃত না হন একদিন ধান চাষ ছেড়ে দেবেন। এটি দেশের কৃষির জন্য ক্ষতিকর হবে। সরকারকে অবশ্যই কৃষি ও কৃষককে নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

এমপি বলেন, জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ১০-১৫ মিনিট যতটুকু সময় পাই কৃষি ও কৃষককে নিয়ে কথা বলব। কৃষক বাঁচলে দেশ বাঁচবে মাঠ পর্যায়ের এই কথাটা সরকারের কাছে পৌঁছাতে হবে। প্রকৃত কৃষক যেন গুদামে ধান দিতে পারেন সেদিকে খেয়াল রাখতে প্রশাসনকে নিদের্শ দেন এমপি মজিদ খান।

ইউএনও মো. মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. খালেদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুণ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জয়নাল আবেদীন, মিজানুর রহমান খান, নজরুল ইসলাম, স্মৃতি চ্যাটার্জি কাজল, ব্যবসায়ী ছামির আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল, ছাত্রলীগ সভাপতি এজেডএম উজ্জ্বল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশে প্রচুর ধান চাষের পরও বিদেশ থেকে চাল আমদানি কেন

আপডেট টাইম : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯