ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল মা: স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘একজন সুস্থ মা একটি সুস্থ জাতি উপহার দিতে পারেন। মায়ের অনুপ্রেরণাই সন্তানের পথচলার শক্তি।’ আজ রোববার রাজধানী ঢাকার রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘গরবিনী মা’ শিরোনামে ওই বিশেষ সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা দেন তিনি।

তিনি বলেন, ‘সকল কষ্ট, যন্ত্রণা ও বেদনা থেকে পরিত্রাণের আশ্রয়স্থল একমাত্র মা।’ ড. শিরীন শারমিন বলেন, ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ‘গরবিনী মা’ অনুষ্ঠানের আয়োজন সত্যিই অনন্য।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল মা। প্রধানমন্ত্রী একজন মা হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মায়েদের ভাতা, চাকুরিজীবি মায়েদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, পাসপোর্টে বাবার পাশাপাশি মায়ের নাম অন্তর্ভূক্তিকরণসহ কর্মজীবি মায়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।’

এ সময় স্পিকার মায়েদের যেকোন প্রয়োজনে সন্তানদের উদার হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। মা-বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য ডিএনসিসির মেয়রের প্রতি অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শারমিন চৌধুরী এমপির কাছ থেকে ১০জন গরবিনী মা সম্মাননা গ্রহণ করেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্তী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’ এর প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।

‘গরবিনী মা-২০১৯’ সম্মাননা পেয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, সংসদ সদস্য ও নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন।

এছাড়াও ঢাবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের মা আসিয়া রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের মা মোছা. আমেনা খাতুন, এটিএন নিউজ এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার মা আপেল রাণী সাহা, চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম, অভিনয়শিল্পী আফরান নিশোর মা আঞ্জুমান আরা, দক্ষ পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম এবং প্রথম আলো অদম্য মেধাবী: হৃদয় সরকারের মা সীমা সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল মা: স্পিকার

আপডেট টাইম : ০৬:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯