ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হলেন মঈনুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯
  • ৩৯৭ বার

বাঙালী কণ্ঠ নিউজঃ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) হলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ ও উন্নয়ন) মঈনুর রহমান চৌধুরী। তিনি মোখলেসুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) মিলন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

৫ মে অবসরে যান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান। পুলিশের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে কে আসছেন তা নিয়ে কয়েকদিন ধরে পুলিশ প্রশাসনে চলছিল গুঞ্জন। অবশেষে সেই দায়িত্ব দেয়া হয় মঈনুর রহমানকে।

মঈনুর রহমান চৌধুরী ১৯৬৩ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলায়।

১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশের যোগ দেন মঈনুর রহমান। তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ সদর দপ্তরে ডিআইজিসহ (অর্থ) বিভিন্ন দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি) দায়িত্ব পালন করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হলেন মঈনুর

আপডেট টাইম : ১২:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯