ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

২০২১ পর্যন্ত বন্ধ থাকবে মায়া সমুদ্র সৈকত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মায়া সমুদ্র সৈকত ২০২১ সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। শুক্রবার বিবিসির অনলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, পর্যটকের চাপে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় গতবছর মায়া সমুদ্র সৈকত সাময়িক বন্ধ রাখে দেশটির কর্তৃপক্ষ।

গতবছর থাইল্যান্ডের ফি ফি লে দ্বীপে অবস্থিত সমুদ্র সৈকতটি বন্ধ ঘোষণার আগে প্রতিদিন প্রায় ৫ হাজার পর্যটকের সমাগম হতো এখানে। অতিরিক্ত পর্যটকের ফলে সৈকতের শৈবাল মারা যাওয়ায় দেশটির কর্তৃপক্ষ সে সময় মায়া সৈকতে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করে। পুরোপরি পরিবেশগত ভারসাম্য আনার জন্য সেই নিষেধাজ্ঞার মেয়াদ এবার আরও দুই বছর বাড়ানো হলো।

গতবছর পর্যটকদের জন্য নিষিদ্ধ করার পর সেখানকার নৌকাগুলো সৈকতের ৩০০ মিটার দূরে রাখা হয়। সৈকতটিতে পর্যটকদের আনাগোনা বন্ধ হওয়ার পর থেকে সাগরের পানিতে হাঙরদের সাঁতার কাটতে দেখা যায়।

২০০০ সালে ‘দ্য বিচ’ চলচ্চিত্রের চিত্রায়ণ হয়েছে এই সৈকতে। সেই ছবিতে অভিনয় করেন হলিউড তারকা লিওনার্দো ডিকাপ্রিও। এরপর থেকেই সৈকতটিতে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়।

গত জানুয়ারিতে থাইল্যান্ডের ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের উপদেষ্টা অধ্যাপক থন থামরঙ্কানাসোয়াত বলেছিলেন, আগামীতে যখন আবার এই সৈকতটি চালু করা হবে তখন পর্যটকদের আনাগোনা সীমিত করতে হবে। এছাড়া সৈকতের পানিতে নৌকা চলাচল নিষিদ্ধ করতে হবে।

এদিকে সৈকতটি বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক নির্ভর থাইল্যান্ডের স্থানীয় পর্যটন সংস্থার প্রধান এএফপিকে বলেন, স্থানীয়রা কীভাবে উপার্জন করবে সে বিষয়ে একটি গণশুনানি হওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

২০২১ পর্যন্ত বন্ধ থাকবে মায়া সমুদ্র সৈকত

আপডেট টাইম : ০৫:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯