ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রতিদিন অন্তত ৮০০ কর্মীকে ইফতার করান খ্রিষ্টান ব্যবসায়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে ভারতের এক খ্রিষ্টান ব্যবসায়ী তার কর্মীদের জন্য একটি মসজিদ বানিয়েছেন। চলতি রমজানে সেখানে প্রতিদিন অন্তত আটশ কর্মীকে ইফতারের ব্যবস্থা করছেন তিনি। কেরালার কিয়ামকুলামে জন্ম নেয়া ৪৯ বছর বয়সী সাজি চেরিয়ান গত বছর মসজিদটি নির্মাণ করেছেন। ফুজাইরাহ অঞ্চলের ৫৩টি কোম্পানির কর্মীদের জন্য একটি আবাসিক ভবন ভাড়া দেন তিনি।

রমজানে তারাবিহ পড়তে কর্মীদের টেক্সিযোগে কাছাকাছি মসজিদে যেতে দেখে তিনি মারিয়াম উম্ম ইসা মসজিদটি নির্মাণ করেন। কারণ দূরের মসজিদে গিয়ে নামাজ পড়তে মুসল্লিদের আলাদা অর্থ খরচ করতে হচ্ছে।

২০০৩ সালে আরব আমিরাতে পাড়ি জমান চেরিয়ান। তখন তার হাতে ছিল মাত্র কয়েক শ দিরহাম। কিন্তু এখন একটি শীতাতপনিয়ন্ত্রিত কনভেনশন সেন্টারে আটশ কর্মীর পাশাপাশি বিভিন্ন কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তাদের ইফতারের ব্যবস্থা করেন তিনি।

গত বছরের ১৭ রমজান মসজিদটির উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, গত বছর অল্প কয়েকদিন রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করেছিলাম। কিন্তু এ বছর প্রতিটি রোজায়ই সবার জন্য ইফতারের ব্যবস্থা করতে যাচ্ছি।

ইফতারের মেন্যুতে থাকছে, খেজুর, ফলফলাদি, জুস, পানি ও বিরিয়ানি। ওই ভারতীয় ব্যবসায়ী বলেন, আমি রোজাদারদের জন্য বিভিন্ন পদের বিরিয়ানির ব্যবস্থা রাখছি। তাতে একই বিরিয়ানি খেতে তারা বিরক্তি বোধ না করেন।

৬৩ বছর বয়সী পাকিস্তানি বাস চালক আবদুল কাইয়ুম বলেন, বিশ্বের এমন লোকের খুবই দরকার আছে। তাদের মতো লোক না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। আমরা তার জন্য দোয়া করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রতিদিন অন্তত ৮০০ কর্মীকে ইফতার করান খ্রিষ্টান ব্যবসায়ী

আপডেট টাইম : ১১:২০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯