ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হয়েও রোগীর সেবা করতে ভুলে যাননি তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ ছাড়া তার আরেকটি পরিচয় রয়েছে। তিনি একজন চিকিৎসক। তাইতো প্রধানমন্ত্রী হয়েও রোগীর সেবা করতে ভুলে যাননি। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ছুটির দিনে রোগীদের চিকিৎসা সেবা করতে পছন্দ করেন তিনি। অতি সম্প্রতি দেশটির ‘জিগমে দরজি ওয়াংচুক হাসপাতালে’ এক রোগীর সফল সার্জারি সম্পন্ন করলেন তিনি।

বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হন লোটে শেরিং। এরপর এমবিবিএস পাস করে জেনারেল সার্জারি নিয়ে শেরিং এফসিপিএস করেছিলেন ঢাকাতেই। ময়মনসিংহ মেডিকেলের পাশাপাশি কিছুদিন হাতে কলমে কাজ করেছেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও।

প্রায় সাড়ে সাত লাখ লোকের দেশ ভুটানে গত বছর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন লোটে শেরিং। শেরিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কেউ গলফ খেলে, কেউ তীরন্দাজি করে কিন্তু আমি মানুষের সেবা করতে পছন্দ করি। আমি আমার ছুটির দিনগুলো এখানে (হাসপাতালে) কাটাই।’

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে শিক্ষানবিশ ও চিকিৎসকদের পরামর্শ দেন, শনিবার রোগী দেখেন এবং রবিবার পরিবারকে সময় দেন শেরিং।

ছুটির দিনে চিকিৎসকের পোশাক পরে হাসপাতালে ব্যস্ত সময় পার করেন শেরিং। এ ছাড়া ওই হাসপাতালে নার্স ও অন্যরা যে যার মতো কাজ করে যান। কেউ প্রধানমন্ত্রীকে ভ্রূক্ষেপ করেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী হয়েও রোগীর সেবা করতে ভুলে যাননি তিনি

আপডেট টাইম : ০৫:০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯