ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বউয়ের কথামতো দেশ চালাচ্ছেন ইমরান, দাবি সাবেক স্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ মাসকয়েক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘সেনাবাহিনীর পুতুল’ বলেছিলেন তিনি। ক্রিকেটার-রাজনীতিকের প্রাক্তন স্ত্রী রেহাম এবার নিশানা করলেন তাঁর উত্তরসূরি বুশরা মানেকাকে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রেহামের দাবি, ‘ইমরানের যাবতীয় রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের নেপথ্যে থাকেন তাঁর তৃতীয় স্ত্রী বুশরা।’

১৯৯৫ সালে ব্রিটিশ ধনকুবের পরিবারের কন্যা জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। ২০০৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এর পরে ২০১৫ সালে ব্রিটিশ-পাক টিভি সাংবাদিক রেহামকে বিয়ে করেন। কিন্তু কিছুদিন পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

সাক্ষাৎকারে রেহামের অভিযোগ, তাঁর সঙ্গে বিয়ের অন্তত তিন বছর আগে থেকে বুশরার সঙ্গে মেলামেশা ছিল ইমরানের। এমনকী ২০১৩ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের সময় তেহরিক-ই-ইনসাফের প্রার্থী নির্বাচনে বুশরার ভূমিকা ছিল বলেও দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে আধ্যাত্মিক গুরু বুশরার সঙ্গে ইমরানের বিয়ে হলেও তার বেশ কিছুদিন আগে থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল পাক মিডিয়ায়। প্রসঙ্গত, বুশরার প্রাক্তন স্বামী খওয়ার ফরিদ মানেকাও এর আগে অভিযোগ করেছিলেন, ইমরানের আবির্ভাবের পরেই তাঁদের সংসারে ভাঙনের সূচনা হয়েছিল।

প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা ইমরান যে ‘নয়া পাকিস্তান’ গড়ার ডাক দিয়েছেন, তাকেও কটাক্ষ করেছেন রেহাম। তাঁর কথায়, ‘ইমরান-বুশরার আপাদমস্তক ঢাকা পোশাক পরা বিয়ের ছবি দেখুন। ধর্মীয় অনুশাসনের প্রতি দায়বদ্ধতা বোঝাতেই জনতাকে ওই ছবি দেখানো হয়েছিল। এভাবে কি দেশ বা সমাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব?’

পাক সরকার এবং শাসকদলের নানা খুঁটিনাটি সিদ্ধান্ত বুশরার অঙ্গুলিহেলনেই পরিচালিত হয় বলে দাবি করেছেন রেহাম। তাঁর খোঁচা, ‘বুশরা আসলেই ইমরানের আধ্যাত্মিক পথপ্রদর্শক। তিনি যা বলেন, ইমরান তা-ই করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বউয়ের কথামতো দেশ চালাচ্ছেন ইমরান, দাবি সাবেক স্ত্রীর

আপডেট টাইম : ০৪:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯