ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সুদানের সাবেক মন্ত্রীকে ২৪ বছর পর মাটির নিচের গোপন কারাগারে খুঁজে পাওয়া গেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আফ্রিকান দেশ সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী কর্নেল ইব্রাহিম ছামসাদিনের একটি হৃদয়বিদারক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে উল্লেখ করা হচ্ছে, স্বৈরশাসনের প্রতিবাদ করায় প্রায় ২৪ বছর আগে জেলে পাঠানো ইব্রাহিম ছামসাদিনকে সুদানের রাজধানী খার্তুমের একটি মাটির নিচের গোপন কারাগারে খুঁজে পাওয়া গেছে।

ছবিটিতে দেখা যায়, রোগা-মলিন চেহারায় অপুষ্টিতে ভোগা একজন বৃদ্ধা খালি শরীরে বালির উপর বসে আছেন। তার পরনে একটি জীর্ণশীর্ণ লুঙ্গি। অসহায় দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।

ছবিটিতে দেখা যায়, অন্ধাকারে আলো ফেলে ছবি তোলা হয়েছে। সাবেক এই মন্ত্রীকে আটকে রাখা স্থানটি একটি গুহা। সেই সাথে ইব্রাহিম ছামসাদিনের ঘুমন্ত অবস্থার ছবিও প্রকাশ পায়। সেখানে দেখা যায়, এক টুকরো কাঠের উপর মাথা রেখে বালির উপর শুয়ে আছেন সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী।

জানা যায়, সুদানের স্বৈরশাসক ওমর আল-বশির তার অবৈধ শাসনের প্রতিবাদ করায় ১৯৯৫ সালে দেশটির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইব্রাহিম ছামসাদিনকে জেলে পাঠান।

শুধু তাই নয়, ২০০৮ সালে সুদান সরকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে যে, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইব্রাহিম ছামসাদিন বিমান দুর্ঘটনায় মারা গেছেন।

আফ্রিকাভিত্তিক একাধিক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, সম্প্রতি সুদানের রাজধানী খার্তুমের একটি মসজিদের আন্ডারগ্রাউন্ডে একটি গোপন কারাগারের খোঁজ পাওয়া যায়। সেখানে ইব্রাহিম ছামসাদিনকে খুঁজে পাওয়া যায়।

ইব্রাহিম ছামসাদিনের বর্তমান অবস্থার সাথে সাথে তার মন্ত্রী থাকাকালীন একটি ছবিও প্রকাশ করে আফ্রিকান গণমাধ্যমগুলো। উল্লেখ্য, দেশটির সাবেক স্বৈরশাসক ওমর আল-বশির নিজেও বর্তমানে জেলখানায় আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সুদানের সাবেক মন্ত্রীকে ২৪ বছর পর মাটির নিচের গোপন কারাগারে খুঁজে পাওয়া গেছে

আপডেট টাইম : ০২:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯