ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফ্লোরিডায় ১৪৩ যাত্রী নিয়ে বিমান নদীতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
  • ৪৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৪৩ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নদীতে পড়ে গেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪০ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন আরোহী আহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার জ্যাকসনভিলের সেন্ট জনস নদীতে বিমানটি পড়ে যায়। তবে এতে গুরুতর কেউ আহত হয়নি। জ্যাকসনভিলের শেরিফ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা বেশ ভাল।

ফ্লোরিডার বিমানবন্দরের এক মুখপাত্র বলেছেন, ১৩৬ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে বিমানটি কিউবার গুয়ান্তানামো বে নৌঘাঁটি থেকে বিমানটি জ্যাকসনভিলে নৌঘাঁটিতে ফিরছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটিতে অবতরণের চেষ্টার সময় পিছলে গিয়ে নদীতে পড়ে যায় বিমানটি। জ্যাকসনভিলের মেয়র লেনি কুরি এক টুইট বার্তায় বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ফোন করে সাহায্যের প্রস্তাব করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফ্লোরিডায় ১৪৩ যাত্রী নিয়ে বিমান নদীতে

আপডেট টাইম : ১২:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯