ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বিয়ে করছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন তার দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন একজন মুখপাত্র। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার একটি অনুষ্ঠানে আর্ডার্নের বাম হাতের মধ্যমায় একটি হীরার আংটি দেখা যাওয়ার পর তাদের বাগদানের খবর প্রকাশ পায়। তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন সাংবাদিকতার এক ছাত্র আর্ডার্নের হাতের আঙুলে নতুন অলঙ্কার সংযোজন খেয়াল করেন এবং প্রধানমন্ত্রীর অফিসে এ বিষয়ে খোঁজ-খবর করেন। এরপর কিউই প্রধানমন্ত্রীর মুখপাত্র নিশ্চিত করেন, গত ইস্টারে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। গত বছর আর্ডার্ন তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শিশুটির নাম রাখা হয়েছে নিভ টে আরোহা। এ বছর জানুয়ারিতে বিবিসি আর্ডার্নকে প্রশ্ন করেছিল, তিনি কখনো গেফোর্ডকে বিয়ের প্রস্তাব দেবেন কি না? ‘না, আমি দেব না, না। আমি চাই ও এই প্রশ্নটা নিয়ে চরম বেদনা ও যন্ত্রণার মধ্য দিয়ে যাক,’ জবাবে বলেন আর্ডার্ন।

আর্ডার্ন হচ্ছেন বিশ্বের দ্বিতীয় নারী নেত্রী যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সন্তান প্রসব করেছেন। প্রথম জন ছিলেন পাকিস্তানের দু’বারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ওই সময় আর্ডার্ন জানিয়েছিলেন, গেফোর্ড ঘরে থেকে সন্তান বড় করে তোলার দায়িত্ব নিবেন।

গণমাধ্যমের সংবাদ অনুযায়ী আর্ডার্ন ও গেফোর্ডের প্রথম দেখা হয় ২০১২ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বিয়ে করছেন

আপডেট টাইম : ১০:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯